বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

বঙ্গবন্ধুর সমাধিতে প্রেসক্লাব গোপালগঞ্জের নবনির্বাচিত সভাপতি মোঃ আলিমুজ্জামান বিটুর শ্রদ্ধা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসক্লাব গোপালগঞ্জের নবনির্বাচিত সভাপতি মোঃ আলিমুজ্জামান বিটু।

বুধবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সাংগঠনিক সচিব কে এম সাইফুর রহমান, দপ্তর সচিব সমর বাইন, ক্রীড়া সচিব আহম্মদ আলী খান, ধর্মীয় ও সমাজকল্যাণ সচিব মাহমুদুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সচিব আবুল ফাত্তাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব হুসাইন ইমাম সবুজ, নির্বাহী সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন, সৈয়দ মুরাদুল ইসলাম, মোঃ আলিমুজ্জামান, সদস্য মিরাজুল হক, কাজী সেলিম নয়ন, অর্জুন বিশ্বাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন, প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান মুরাদ, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি গোলাম বিশ্বাস, সাংবাদিক মাসুদ রানা, শিহাব উদ্দিন, গোলাম রব্বানী, ইবাদুল সহ গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে সকলে ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!