বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্যে বি কৃ ত ভা বে প্রচারের নি ন্দা সাতক্ষীরা প্রেসক্লাবের  শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বি ভ্রা ন্তি সৃ ষ্টি র নি ন্দা ও প্র তি বা দ জানিয়েছে জেলা বিএনপি সাতক্ষীরায় রাফাতের মৃ ত্যু র ঘটনার সঠিক ত দ ন্ত পূর্বক দো ষী দে র আ ই নে র আ ও তা য় আনার দা বি তে মানববন্ধন কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২

নারীদের বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

সিসিডিবি একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা মানুষের জীবন-জীবিকা উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগর ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে।

আজ ১৪ নভেম্বর সকাল ১১ টায় সিসিডিবি এর মুন্সিগঞ্জ এনগেজ প্রকল্প অফিসে ১২ জন নারীকে বিকল্প জীবিকায়নের জন্য ভার্মি কম্পোস্ট তৈরীর উপকরণ (চাড়ি, কেচোঁ, বাশঁ, টিন) বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নীপা চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী, অন্যান্য কর্মীবৃন্দ ও প্রকল্পের সদস্যবৃন্দ প্রমূখ।

প্রধান অতিথি বলেন, “এই ভার্মি কম্পোস্ট তৈরীর  উপকরণ বিতরণের উদ্দেশ্য হলো নারীদের বিকল্প জীবিকায়ন এবং নারীদের সাবলম্বী করে গড়ে তোলা। কৃষিতে জৈব সারের গুরুত্ব, ভার্মি কম্পোস্ট  উৎপাদন করে নারীরা উদ্যোক্তা হয়ে উঠতে পারে। উক্ত উপকরন গুলো বাস্তবে কাজে লাগিয়ে জীবন-জীবিকার উন্নয়ন করবেন এইটাই আমাদের প্রত্যাশা। এমন পরিবেশ বান্ধব কার্যক্রম হাতে নেওয়ার জন্য সিসিডিবির এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!