বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্যে বি কৃ ত ভা বে প্রচারের নি ন্দা সাতক্ষীরা প্রেসক্লাবের  শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বি ভ্রা ন্তি সৃ ষ্টি র নি ন্দা ও প্র তি বা দ জানিয়েছে জেলা বিএনপি সাতক্ষীরায় রাফাতের মৃ ত্যু র ঘটনার সঠিক ত দ ন্ত পূর্বক দো ষী দে র আ ই নে র আ ও তা য় আনার দা বি তে মানববন্ধন কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২

শ্যামনগরে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানসমূহের সাথে সংলাপ অনুষ্ঠিত

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

লিডার্স উপজেলার সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানসমূহের সাথে মানুষের জন্য ফাউন্ডেশন ও অ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) প্রকল্পের অধীনে একটি সংলাপের আয়োজন করেছে।

আজ ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন হলরুমে এই সংলাপে লিডার্স-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আসাদুজ্জামান। লিডার্স এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ নাজমুল হুদা।

এই সংলাপে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব শারিদ বিন শফিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মুজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব এস.এ. আজিজুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম, ওয়ান স্টপ ক্রাইসি সেল-এর প্রণব বিশ্বাস, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার জনাব মিনা হাবিবুর রহমান, ভেটেনারি সার্জন ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস, এনজিও সমন্বয় পরিষদের আহবায়ক জনাব মো: আল ইমরান, বেসরকারি উন্নয়ন সংস্থা নকশিকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি রহিমা বেগম, ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক ইয়াসিন আরাফাত এবং গণমাধ্যম কর্মী এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা আলোচনা করেন।

প্রধান অতিথির আলোচনায় সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আসাদুজ্জামান বলেন, এই অঞ্চলে অনেক এনজিও কাজ করছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করতে পারলে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত উকূলবাসীর জীবনমান উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি লির্ডাস এবং ক্রিয়া প্রজেক্ট-এর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্ত্যবে উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ নাজমুল হুদা বলেন, জরবায়ু সহনশীল কৃষিকাজে সরকারি বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। ক্রিয়া প্রকল্পে কৃষি ও কৃষকদের জন্য অনেক কাজ আছে। তাদের জন্য আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আপনারা খেয়াল রাখবেন, একই সুবিধাভোগী যেন বার বার সেবা না পান। প্রয়োজনে আপনারা কৃষি অফিস থেকে তথ্য নিবেন।

সংলাপে উপস্থিত বক্তারা উপকূলীয় অঞ্চলে জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ বিশেষ করে পিছিয়ে পড়া নারীদের মানসম্মত সেবা প্রদানে সংশ্লিষ্ট সেবাপ্রদানকারীদের উদ্বুদ্ধ করতে, সেবাপ্রদান ও সেবাগ্রহণের মধ্যে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে এবং সেবাগ্রহীতাদের মধ্যে সেবাপ্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সরকারি বেসরকারি বিভিন্ন সেবাপ্রদানকারী সংস্থার প্রতিনিধিরা শ্যামনগরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের ঝুঁকি হ্রাস করার জন্য সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানকে সেবা প্রদানে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!