মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

তালায় জলবায়ু পরিবর্তন বিষয়ক ক্যাম্পেইন

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা কপোতাক্ষ নদের ধারে আজ বৃহস্পতিবার সকালে কমিউনিটি পর্যায়ে নদী, নারী ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফেমিনিষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উত্তরণের আয়োজনে এবং দাতা সংস্থা অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় SIDA2GROW প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে ২০ জন কমিউনিটি ও ২০ জন ইয়ুথ নারী-পুরুষ অংশগ্রহণ করে। ক্যাম্পেইন শেষে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তরণের টেকনিক্যাল ম্যানেজার মোঃ রেজওয়ান উল্লাহ, ফিল্ড অফিসার মীর মনোয়ার হোসেন, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, গণগ্রন্থাগারের মোঃ আফজাল হোসেন প্রমুখ।

উক্ত ক্যাম্পেইনে চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ সম্মেলনে উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনসহ নারীদের সমস্যার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার আহবান জানানো হয়। এছাড়া অত্র অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে ধারণা এবং জলবায়ু পরিবর্তনে কি ধরণের প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাকৃতিক সম্পদ ও জীব বৈচিত্র্যের টেকসই ব্যবস্থাপনাকে কিভাবে আরো উন্নত করা যায় এবং জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রভাবিত সম্প্রদায়ের কি ধরণের ক্ষয়ক্ষতি হচ্ছে তা নিয়েও আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা নারী ক্ষমতায়ন, জীববৈচিত্র্য রক্ষা, নদী রক্ষা এবং জলবায়ু পরিবর্তন প্রশমিত করারসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও তা বিকাশসহ বাস্তবায়নে একসঙ্গে কাজ করার জন্য সম্মত হয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!