বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৩৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সদর হাসপাতালের সভা কক্ষে সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল তত্বাবধায়কের কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, বি.এম.এ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, অধ্যাপক ভূধর সরকার, সদর হাসপাতালের হিসাব রক্ষক মাসুম বিল্লাহ প্রমুখ।
সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার আলোচ্য সূচির মধ্যে ছিল করোনা মোকাবেলা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবীদের বেতন প্রদান, অয়াচিত বহিরাগত কর্মী নিয়ন্ত্রণ, মৃতদেহ সাময়িকভাবে রাখার জন্য লাশঘর নির্মাণ, জনবল পুরণ সংক্রান্ত (কনস্যালটেন্ট), ল্যাব পরীক্ষা, কিছু মেশিনের বিষয়ে সিদ্ধান্ত, হাসপাতালের ড্রেণেজ সিস্টেম, হাসপাতালের সামনে পৌরসভার যাত্রী ছাউনি ও বাস স্টপেজ স্থানান্তর, ফাকা স্থানে বাগান করাসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার আয়ুরব্যাধি ডা. মো. সাইফুল আলম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!