বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত  সাতক্ষীরায় যুব-নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ্ব নিরসনে অধিপরামর্শ সভা তালায় জমি নিয়ে বি রো ধ: প্রবাসীর স্ত্রীকে মা র ধ র, কানের লতি ছিঁ ড়ে যাওয়ার অ ভি যো গ  দেবহাটায় শান্তিপূর্ণ পরিবেশে জ্বালানি তেল বিক্রি, বরাদ্দ বাড়ানোর দাবি দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধে অ্যাডভোকেসি সভা দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভায় তো ল পা ড় মা দ ক প্র তি রো ধ, চিংড়ি ও আমে অ প দ্র ব্য মেশানো নিয়ে ক ঠো র সিদ্ধান্ত গ্রহন   শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাং স উ দ্ধা র তালায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন ও হত্যা বন্ধের দাবিতে গোপালগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৪৩৬ বার পড়া হয়েছে

ইসরাইল রাষ্ট্র কতৃর্ক ফিলিস্তিনে মুসলমানদের ওপর নির্যাতন এবং হত্যা বন্ধের দাবিতে জাকের পার্টি গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে গোপালগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ২ টায় গোপালগঞ্জ জেলা কোর্ট মসজিদ চত্বর থেকে জাকের পার্টি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান এবং সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট গোল চত্বর বটতলায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া থেকে আগত জাকের পার্টির স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থক, এবং স্থানীয় মুসলমানদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাকের পার্টি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জাকের পার্টি গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি হাসান আলী সরদার, মুকসুদপুর উপজেলার সভাপতি লিয়াকত হোসেন এবং জাকের পার্টি গোপালগঞ্জ জেলা শাখার শ্রমিক ফ্রন্ট এর সভাপতি এনামুল হক বক্তব্য প্রদান করেন। উক্ত আলোচনা সভায় বক্তাগণ নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইল ও আমেরিকার মদদপুষ্ট যে বোমা হামলা হচ্ছে তা অচিরেই বন্ধের দাবী জানান এবং সারাবিশ্বে মুসলিম উম্মাহের একাত্বতা ঘোষনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!