শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

আজ ২২ অক্টোবর “জাতীয় নিরাপদ সড়ক দিবস” 

✍️দেশ টাইমস ডেস্ক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে সপ্তম বারের মতো দিবসটি পালিত হবে। সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর “জাতীয় নিরাপদ সড়ক দিবস” পালিত হয়।

জাতীয় নিরাপদ সড়ক দিবসের পাশাপাশি এদিন জাহানারা কাঞ্চনের ৩০তম মৃত্যুবার্ষিকীও পালন করা হবে। ১৯৯৩ সালের ২২ অক্টোবর চিত্রনায়ক স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে বান্দরবানে যাওয়ার পথে চট্টগ্রামের চন্দনাইশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন স্ত্রী জাহানারা কাঞ্চন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন ওই সময় সিনেমার শুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দুটি অবুঝ সন্তানকে বুকে নিয়ে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। সড়কের মড়ক থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে- “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এ স্লোগান নিয়ে গড়ে তোলেন একটি সামাজিক আন্দোলন “নিরাপদ সড়ক চাই” (নিসচা)। যা আজ দেশের সকল মানুষের প্রাণের দাবী, প্রাণের সংগঠন- “নিরাপদ সড়ক চাই”।

নিসচা’র আন্দোলনের ফলে ২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে ২২ অক্টোবরকে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” হিসেবে ঘোষণা করা হয়। ওই বছর থেকেই বাংলাদেশে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” পালিত হয়ে আসছে।

যাঁর অকাল মৃত্যুর মধ্যদিয়ে এদেশে সড়ক নিরাপদ করার সামাজিক আন্দোলনের সূচনা হয়েছে। সর্বোস্তরের মানুষ নিরাপদ সড়কের দাবীতে একত্রিত হয়েছে। সেই মরহুমা জাহানারা কাঞ্চনের প্রতি তখনই প্রকৃত শ্রদ্ধাঞ্জলি জানানো হবে, যখন আমরা সবাই, সড়কে নিয়ম মেনে চলবো, সড়কে চলার সরকারি আইন যথাযথভাবে মানবো। মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যু দিবসে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। অনন্তলোকে তিনি ভালো থাকুক, বাংলাদেশের সড়ক নিরাপদ হোক- এই প্রার্থণা করি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!