রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ক্রয়কৃত জমি দ খ লে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানালেন সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল কালিগঞ্জের মোল্লারহাটে ছট্টু মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা নয়ন ভট্টাচার্যের স ড় ক দু র্ঘ ট না য় আ হত, সুস্থতা কামনা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেতৃবৃন্দের  কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ না দেওয়াকে কেন্দ্র করে সং ঘ র্ষ তা লা য় জ মি দ খ লে র চে ষ্টা ও প্রা ণ না শে র হু ম কি র অ ভি যো গে সং বা দ স ম্মে ল ন

কলারোয়ার চার খুনের দায়ে নিহতের ছোট ভাই রায়হানুল গ্রেফতার

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৬৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় নিহত শাহিনুরের ছোট ভাই রায়হানুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২০) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল।

সাতক্ষীরা সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার আনিছুর রহমান জানান, রায়হানুল ইসলামকে বৃহস্পতিবার আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা যাবে না। আদালতে তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরার কলারোয়ার খলসি গ্রামে শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মাহি ও মেয়ে তাসনিমকে গলা কেটে হত্যা করা হয়। তবে, ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের ৪ মাস বয়সী শিশু কন্যা মারিয়া।

বৃহস্পতিবার রাতেই শাহিনুলের শ্বাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা (নং ১৪) দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!