বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত  সাতক্ষীরায় যুব-নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ্ব নিরসনে অধিপরামর্শ সভা তালায় জমি নিয়ে বি রো ধ: প্রবাসীর স্ত্রীকে মা র ধ র, কানের লতি ছিঁ ড়ে যাওয়ার অ ভি যো গ  দেবহাটায় শান্তিপূর্ণ পরিবেশে জ্বালানি তেল বিক্রি, বরাদ্দ বাড়ানোর দাবি দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধে অ্যাডভোকেসি সভা দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভায় তো ল পা ড় মা দ ক প্র তি রো ধ, চিংড়ি ও আমে অ প দ্র ব্য মেশানো নিয়ে ক ঠো র সিদ্ধান্ত গ্রহন   শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাং স উ দ্ধা র তালায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

ফিলিস্তিনিদের উপর ইসরায়লি সস্ত্রাসী হামলা বন্ধ ও ইসরায়লি পণ্য বর্জনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

✍️আসাদুজ্জামান☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনিদের উপর ইসরায়লি সস্ত্রাসী হামলা বন্ধ ও তাদের পণ্য বর্জনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের নিউমার্কেট চত্বরে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা হাফিজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী, বিশিষ্ট বক্তা রস্তম আলী তাওহিদী, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মাহামুদুল হাসান, মাওলানা আফজাল হোসেন, মাওলানা মোনয়ার হোসেন মোমিন, মাওলানা মোতাহার হোসেন ফিরোজ, মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।

ইসরায়লর পণ্য বয়কটের আহবান জানিয়ে বক্তারা বলেন, ইসরায়লের সস্ত্রাসী বাহিনী ফিলিস্তিনর সাধারণ জনগণের উপর যেভাবে বর্বর হামলা চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। তারা অসংখ্য মুসলিম নারী, শিশু ও পুরুষকে নির্বিচার হত্যা করেছে। যা খুবই দুঃখজনক। বক্তারা এ সময় হুশিয়ারী দিয়ে বলেন, ফিলিস্তিনদর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ইসরায়লকে কঠোর মূল্য দিতে হবে। মুসলিম বিশ্ব যেভাবে ফ্রান্সকে নত শিকার করতে বাধ্য করছিল ঠিক সেভাবে ইসরায়লকেও নত করতে বাধ্য করা হবে। চলমান সংঘাত স্বাধীন-সার্বভোম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এর কোন সমাধান নেই। বক্তারা এ সময় অতিবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভোম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দয়োর জোর দাবী জানান। আর এজন্য সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও আহবান জানান বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!