রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

তালায় বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে

“আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২৩ ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক, উত্তরণ, মুক্তি ফাউন্ডেশনসহ কয়েকটি এনজিও’র সহযোগিতায় ১৬ অক্টোবর (সোমবার) সকালে উপ-শহরে র‌্যালি রেব হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কৌশিক রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ, মোঃ মহিউদ্দীন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!