রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

✍️গা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে র‌্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

আজ ১৩ অক্টোবর (শুক্রবার) সকালে সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপ-শহরে র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়, শিক্ষক শেখ মিজানুর রহমান, মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ, সংস্থার কর্মকর্তা মোঃ মহিউদ্দীন, উত্তরণের শেখ রুসায়েদ উল্লাহ, মোঃ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!