বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্যে বি কৃ ত ভা বে প্রচারের নি ন্দা সাতক্ষীরা প্রেসক্লাবের  শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বি ভ্রা ন্তি সৃ ষ্টি র নি ন্দা ও প্র তি বা দ জানিয়েছে জেলা বিএনপি সাতক্ষীরায় রাফাতের মৃ ত্যু র ঘটনার সঠিক ত দ ন্ত পূর্বক দো ষী দে র আ ই নে র আ ও তা য় আনার দা বি তে মানববন্ধন কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ

✍️রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাইনবাড়ি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উদ্ধার সামগ্রী বিতরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।

আজ ১০ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪:০০ টায় উক্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ইমাম হাসান, আরও উপস্থিত ছিলেন গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মামুনুল হাসান, সহায়ক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং মাঠ সংগঠকগণ প্রমূখ।

উক্ত প্রশিক্ষণে সভাপতি বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সব থেকে বড় ভূমিকা রাখে এবং দুর্যোগ একা মোকাবেলা করা সম্ভব নয় এটা সমষ্টিগতভাবে মোকাবেলা করতে হয়’। দ্বীপ ইউনিয়ন গাবুরাতে এমন একটি যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!