বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

বাবা মায়েদের সন্তানদের হাত ধোয়া ও স্যানিটেশন সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত – এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৬৮৮ বার পড়া হয়েছে
“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২০) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা, সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী মো. আরশেদ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘মহামারী করোনা ভাইরাস আমাদের হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে শিক্ষা দিয়েছে। অনেকে সারা দিনের কর্মব্যস্ততার পরে হাত না ধুয়ে খাওয়া শুরু করেন। যে কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য ঝুকিতে পড়েন। রোগ ব্যাধি থেকে সুস্থ্য থাকতে ভাল স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও হাত ধোয়া জরুরী। সমাজে বাবা মায়ের নিকট থেকে প্রথম হাত ধোয়া ও স্যানিটেশন সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত। সবার আগে আমাদের মানুষিকতা পরিবর্তন জরুরী। তাহলে আমাদের আগামী প্রজন্ম সুস্বাস্থ্যের অধিকারী হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা’র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের প্রজেক্ট অফিসার রাবেয়া বসরী রায়না।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!