রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে মৌতলা ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান সাতক্ষীরায় ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী চলে গেলেন সাতক্ষীরার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, দাফন সম্পন্ন কালিগঞ্জে অ স্ত্রে র মুখে জি ম্মি করে কাঠঘর ও শৌচাগারসহ খুপড়ি ঘর বানিয়ে ২৫ শতক জমি দ খ ল সাতক্ষীরার আলিপুর চেকপোস্টে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতা গ্রে ফ তা র 

কালিয়াকৈরে বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৪৬৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরের টান সুত্রাপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডে একটি কলোনীর অন্তত ৬টি বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার সকালে ওই এলাকার আলাল উদ্দিনের কলোনীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক দাবী করেছেন। 
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকালে ওই বাড়ি এক ভাড়াটিয়া সিলিন্ডার গ্যাসে রান্না করছিল হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পাশের জিএমএস কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস কর্মীরা দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কলোনীতে বসবাসকারী বেশিরভাগ লোক বিভিন্ন কারখানায় কর্মরত থাকায় আবদ্ধ ঘরগুলোতে থাকা ফ্রিজ,টিভি, নগদ টাকা, তৈয়জসপত্রসহ সমস্ত মালামাল আগুনে পুড়ে গেছে।
 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল আলীম জানান, সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও জিএমএস কারখানার ফায়ার কর্মীরা দেড় ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । তবে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!