রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

তালায় নারীদের ৩দিনের দর্জি প্রশিক্ষণ সম্পন্ন

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে

দরিদ্র এবং বেকার কিশোরীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে তালায় ৩দিনের দর্জি প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।

ইন্টারঅ্যাক্টের অর্থায়নে এবং এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। তালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার। অনুষ্ঠান পরিচালনাসহ স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রনজিত দাশ। প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণকারী তালা ও মাছিয়াড়া গ্রামের ২টি কিশোর-কিশোরী দলের ২০জন কিশোরীকে গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৩দিন প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক মারুফা খাতুন। সমাপনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উন্নয়ন সাথী মাধুরী দাশ, কৃষ্ণা পাল ও মৌমিতা দাস সহ উপকারভোগী কিশোরীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!