বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে জাতীয় ফল মেলা- ২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় ডিসির বক্তব্য বি কৃ ত ও ষ ড় য ন্ত্রে র বি রু দ্ধে ওলামা দলের মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্র ত্যা হা রে র আ ল্টি মে টা ম গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্যে বি কৃ ত ভা বে প্রচারের নি ন্দা সাতক্ষীরা প্রেসক্লাবের  শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু

ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সেশন

✍️গা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২২ বার পড়া হয়েছে

বে-সরকারী সংস্থা উওরণের বাস্তবায়নে সাতক্ষীরার আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে মহিলাদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও বাল্যবিবাহ প্রতিরোধের উপর কিশোরীদের সচেতনতামূলক সেশন ও ক্যাম্পেইন বুধবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।

এ সময় ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর রচনা ও স্বাস্থ্যসম্মত পায়খানা পরিচর্যা ও বাল্যবিবাহ প্রতিরোধমূলক বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উওরণের বাস্তবায়নে, শেয়ার (Share) এর অর্থায়নে ও ডব্লিউএইচএইচ (WHH) এর সহযোগিতায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুর। উত্তরণের ট্রেনিং অফিসার বিলকিস খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানসহ সকল শিক্ষকবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কিশোরীদের শিক্ষা বান্ধব বক্তব্য রাখেন এবং উত্তরণের এই কার্যক্রম চলমান রাখার পাশাপাশি উত্তরণ ও দাতা সংস্থাকে কে ধন্যবাদ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!