বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে জাতীয় ফল মেলা- ২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় ডিসির বক্তব্য বি কৃ ত ও ষ ড় য ন্ত্রে র বি রু দ্ধে ওলামা দলের মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্র ত্যা হা রে র আ ল্টি মে টা ম গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্যে বি কৃ ত ভা বে প্রচারের নি ন্দা সাতক্ষীরা প্রেসক্লাবের  শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু

আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগীতায় আশাশুনি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর অর্ধবার্ষিক সমন্বয় সভা আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে উক্ত অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য তুলে ধরেন ফোরামের সদস্য জনাব মোহন্ত কুমার হালদার, মিনতি রানী রায়,কল্যানী সরকার সহ আরো অনেকে। সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা হয়। একই সাথে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যেন দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কিছু দাবি সংযুক্ত করা হয় সে বিষয়েও আলোকপাত করা হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিন-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে যে সংকট তৈরি হয়েছে , তা নিরসনে আমাদেরকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। সকলে একসাথে মিলে যদি উদ্যোগ গ্রহণ করা যায় তবে আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারব।

উক্ত সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকুলের সংকটে করণীয় বিষয়ে সকলে মতামত ব্যক্ত করেন। সভায় আগামী ৬ মাসের জন্য উক্ত ফোরামের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!