শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

করোনায় আক্রান্ত চিকিৎসকদের জন্য পৃথক হাসপাতাল দাবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৭৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীর সুচিকিৎসা নিশ্চিত করতে পৃথক হাসপাতাল নির্দিষ্ট করার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সাবেক নেতারা।

 

বৃহস্পতিবার বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক এবং সাবেক মহাসচিব ডা. এ. জেড. এম জাহিদ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, করোনা ভয়াবহ পরিস্থিতিতে সম্মুখযোদ্ধা হচ্ছেন চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এরই মধ্যে সহস্রাধিক চিকিৎসক আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন ২১জন চিকিৎসক (করোনা পরীক্ষা শনাক্ত হয়ে ১৭জন ও করোনা উপসর্গ নিয়ে ৪জন) এবং নার্স, মেডিকেল টেকনোলজিষ্ট, অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন দেড় সহস্রাধিক। অথচ আজ পর্যন্ত চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিষ্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের চিকিৎসার কোনো সঠিক ব্যবস্থাপনা করা হয়নি।

এতে বলা হয়- আমরা বিএমএ’র সাবেক নেতৃবৃন্দের পক্ষে অবিলম্বে কভিড-১৯ আক্রান্ত চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করতে পৃথক হাসপাতাল নির্দিষ্ট করার জোর দাবি জানাচ্ছি। অন্ততঃপক্ষে বিভিন্ন কভিড-১৯ হাসপাতালে তাদের চিকিৎসার জন্য পৃথক ওয়ার্ড, সজ্জা সুনির্দিষ্ট করা এই মূহুর্তেই জরুরী। অন্যথায় চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মনোবল ধরে রাখা দূরুহ হবে।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের RT-PCR টেস্ট দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার জোর দাবি জানাই। শুধুমাত্র পরীক্ষার দীর্ঘসূত্রতার জন্য অনেক চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিজে বিপদের সম্মুখীন হচ্ছেন এবং পরিবার ও অন্যান্য রোগীদের বিপদের কারণ হচ্ছেন। সেই সাথে Rapid Blot টেস্টের অনুমোদন দিয়ে ন্যুনতম সময়ে রোগ শনাক্ত করার ব্যবস্থা গ্রহণেরও দাবি করছি।

বাংলাদেশ জার্নাল/আরকে

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!