রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

তালায় বার্ষিক ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে শনিবার সকালে বার্ষিক ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ভূমি কমিটি ও উত্তরণ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন তালা উপজেলা ভূমি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি এড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভূমি কমিটির সাধারণ সম্পাদক এড. পুলিন বিহারী সরকার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় ভূমি কমিটি নেতা এড. আজাদ হোসেন বেলাল, নিতাই গাইন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল ওহাব, সাংবাদিক মিজানুর রহমান, অধ্যাপক অচিন্ত্য সাহা, রফিকুল ইসলাম মোল্যা, শেখ সেলিম আকতার স্বপন, শেখ মাহতাব হোসেন, মোঃ শফিকুল ইসলাম,মীর জিল্লুর রহমান, ভূমিহীনদের পক্ষ থেকে নাসিমা বেগম, হামিদা বেগম, শিরীনা পারভীন প্রমুখ। উক্ত সম্মেলনে খুলনা ও সাতক্ষীরা জেলার ৪টি উপজলোর ভূমি কমটিরি নতেৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভার পূর্বে র‌্যালি ও তালা গণ-সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সম্মেলনে বক্তারা বলেন, প্রান্তিক জনসাধারণের বৈচিত্র্যময় জীবন জীবিকার জন্য ভূমির অবদান অনেক বেশি। এজন্য সরকারের বিদ্যমান খাসজমি ভূমিহীনদের মাঝে বিতরণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!