রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ক্রয়কৃত জমি দ খ লে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানালেন সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল কালিগঞ্জের মোল্লারহাটে ছট্টু মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা নয়ন ভট্টাচার্যের স ড় ক দু র্ঘ ট না য় আ হত, সুস্থতা কামনা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেতৃবৃন্দের  কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ না দেওয়াকে কেন্দ্র করে সং ঘ র্ষ তা লা য় জ মি দ খ লে র চে ষ্টা ও প্রা ণ না শে র হু ম কি র অ ভি যো গে সং বা দ স ম্মে ল ন

কলারোয়ায় ২৫৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় র‍্যাবের অভিযানে ২৫৪ পিস ইয়াবা ও দুটি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাগড়া গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে জুবায়ের হোসেন (২৬) ও একই গ্রামের আব্দুল মাজেদের ছেলে আবির হোসেন রিপন (২৫)।

র‍্যাব জানায়, কলারোয়া উপজেলার লোহাগড়া টু লাঙ্গলঝাড়া রোডস্ এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্য অবস্থান করিতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদের নেতৃত্ব র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে থেকে ২৫৪ পিস ইয়াবা, দুটি মোবাইল ও দুটি সিমকার্ডসহ উক্ত দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!