বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

সাতক্ষীরা জেলা কৃষকলীগের বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্র জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৫টায় অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা কৃষক লীগের আয়োজনে সংগঠনের সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বজ্রপাত রোধে জননেত্রী শেখ হাসিনা বেশি বেশি তালের চারা রোপনের নির্দেশনা দিয়েছেন। পাশা পাশি বিভিন্ন প্রজাতির ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপনের নির্দেশনা দিয়েছেন। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়। এই বর্ষাকালে গাছের চারা রোপনের আসল সময়। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপনের বিকল্প নেই।”

বৃক্ষ রোপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি এডভোকেট আল-মাহমুদ পলাশ, সেলিম রেজা মুকুল, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ারদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহজাহান কবির, সমবায় বিষয়ক সম্পাদক এস এম শহিদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, নির্বাহী সদস্য খন্দকার আনিসুর রহমান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সম তাজমিনুর রহমান টুটুল প্রমুখ। এসময় কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!