বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

৪২টি বাস্তচ্যুত পরিবারের মাঝে উত্তরণের দেশি মুরগী বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৪১৩ বার পড়া হয়েছে

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে সাতক্ষীরা বস্তি এলাকার ৪২ উপকারভোগী বাস্তচ্যুত পরিবারের মাঝে ১৬টি করে দেশি মুরগী বিতরণ করা হয়। দাতা সংস্থা দি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ইউনপস’র লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটির ব্যবস্থাপনায় বেসরকারী সংস্থা উত্তরণ এবং এডুকো বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত “দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারনে বাস্তচ্যুত ব্যাক্তিদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় উক্ত মুরগী বিতরণ করা হয়।

আজ রবিবার (৯ জুলাই) বস্তি এলাকায় মুরগী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ। এ সময় প্রকল্প কর্মকর্তা এনামুল হক, টেকনিক্যাল অফিসার মোঃ আব্দুল করিম, কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ মোস্তাফিজুর রহমান, আফরোজা নার্গিস, প্রশান্ত কুমার গাইন, বৃষ্টি খাতুনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত প্রকল্পের আওতায় ইতমধ্যে ১৫০ জন উপকারভোগীর মাঝে দেশি ছাগল ও মুরগী এবং মাছ চাষের উপর দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া উল্লেখিত ১৫০ জন বাস্তচ্যুত উপকারভোগীগণ যাতে ছাগল পালন, হাঁস মুরগী পালন, মাছ চাষ কার্যক্রম অব্যাহত রেখে তাদের আয় বৃদ্ধি করতে সে উদ্দেশ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!