বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

সাতক্ষীরা সদর উপজেলার বেতনা-মরিচ্চাপ নদীর নাব্যতা হ্রাস এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখা সংক্রান্ত আলোচনা সভা

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার বেতনা-মরিচ্চাপ নদীর নাব্যতা হ্রাস এবং অন্যান্য নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) বেলা সাড়ে ১১ টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির কনফারেন্স রুমে উত্তরণ এনজিও ও পানি কমিটির আয়োজনে উত্তরণ’র পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “যত্রতত্র অপরিকল্প ঘের তৈরী বন্ধ করতে হবে, বেতনা, মরিচ্চাপ ও কপোতাক্ষ নদীসহ জেলার সকল নদী গুলো খনন করে ইছামতী ও বঙ্গোপসাগরের সাথে সংযোগ করে জোয়ার ভাটার ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে স্লুইসগেট সংস্কার করতে হবে ও জলাবদ্ধতা দূরীকরণে স্থায়ী সূদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাহলে নদীর প্রবাহ ও নাব্যতা রক্ষা পাবে। সাতক্ষীরা জেলার উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি মহান জাতীয় সংসদে জেলার মানুষের স্বার্থে দাবীগুলি তুলবো।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, পৌরসভার কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা- সাগর, পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, আগরদাঁড়ী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন, এ্যাড. মনির উদ্দীন, লাবসা ইউনিয়নের ইউপি সদস্য বিশ্বনাথ, ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, মফিজুল ইসলাম প্রমুখ।

উত্তরণ এনজিও ও পানি কমিটি চলমান প্রকল্পটির সময় বর্ধিত করে নিন্মোক্ত বিষয় সমূহ অন্তভূক্ত করার দাবী জনান- অবিলম্বে বেতনা নদী অববাহিকায় টিআরএম চালুর ব্যবস্থা গ্রহণ, ইছামতি নদীর সাথে সাপমারা ও লাবণ্যবতী নদীর অবাধ সংযোগ প্রদান ও প্রকল্পের সকল কর্মকান্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবী জানানো হয় আলোচনা সভায়। এসময় উত্তরণ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও পানি কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ’র প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!