বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ শাখার কর্মচারীদের বকেয়াসহ নিয়মিত বেতন ভাতার দাবিতে মানববন্ধন

✍️আসাদুজ্জামান☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা পৌর সভার পানি সরবরাহ শাখার কর্মচারীদের বকেয়াসহ নিয়মিত বেতন ভাতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পানি সরবরাহ শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দের আয়োজনে রবিবার সকালে পৌর সভার মূল ফটকের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পৌর ওয়াটার সুপার মো. সেলিম সরোয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, হিসাব রক্ষক মো. রায়হানুল ইসলাম, পাম্প চালক মো. নুরুল ইসলাম, একে এম শহীদুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুস, মো. মনিরুজ্জামান, মো. আবুল কালাম, মো. হাবিবুর রহমান, মেকানিক মো. আব্বাস আলী,বিল ক্লার্ক মোছাঃ বেবী সুলতানা, মোছাঃ নাইমা খাতুন প্রমুখ। 
মানববন্ধনে এসময় পৌর সভার পানি সরবরাহ শাখার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ২০২২ সালের ডিসেম্বর মাস হতে ২৩ সালের জুন পর্যন্ত পৌর সভার পানি শাখার কর্মকর্তা ও কর্মচারীরা কোন বেতন ভাতা পাচ্ছেন না।  পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। বেতন না পাওয়ায় তারা তাদের সন্তানদের মুখে দুমুটো খাবার দিতেও পারছেন না। ঈদুল ফিতরের সময় তারা তাদের সন্তানদের কোন কাপড় চোপড় কিনে দিতে পারেননি। সামনে পবিত্র ঈদুল আজহা। তার আগে তাই তাদের বেতন ভাতা পরিশোধ করতে হবে বলে তারা এসময় দাবি জানান। যদি বেতন ভাতা দ্রুত সময়ের মধ্যে না দেওয়া হয় তাহলে আগামীতে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!