মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

শ্যামনগরে লিডার্স এর ক্রিয়া  (CREA) প্রকল্পের অবহিতকরন  সভা অনুষ্ঠিত

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৪৩৫ বার পড়া হয়েছে

মানুষের জন্য ফাউন্ডেশন এবং সুইডেন এর আর্থিক সহায়তায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুইটি ইউনিয়ন গাবুরা ও বুড়িগোয়ালিনীতে “কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি -ক্রিয়া প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান জি এম আব্দুর রউফ, লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম। আর ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: নাজমুল হুদা, সিপিপির সভাপতি মুকুল, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম এবং লিডার্স এর পরিচালক মোহন কুমার মন্ডল।

ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: আজাদুল ইসলাম প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করে।

তিনি উল্লেখ করেন উক্ত প্রকল্পের সময়সীমা মার্চ ২০২৩  হতে  জুন ২০২৬ পর্যন্ত, ৩ বছর ৪ মাস এবং প্রকল্পের লক্ষ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব  মোকাবেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি ও নারী নেতৃত্বের সক্ষমতা তৈরি।

অনুষ্ঠানে সভাপতি জনাব এস এম আতাউল হক দোলন তাঁর বক্তব্যে বলেন,“ আমি লিডার্স এর ক্রিয়া প্রকল্পের সফলতা কামনা করছি এবং উপজেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে”। অনুষ্ঠানে বক্তারা বলেন লিডাস এর এই ক্রিয়া প্রকল্পটি বাস্তবায়িত হলে জলবায়ু পীড়িত উপকূলের মানুষের জীবনমানের উন্নয়নের সাথে সাথে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের পথ সুগম হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!