সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সাতক্ষীরার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ২১ পদে ৭০ জনের মনোনয়নপত্র জমা

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ এর নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের বিপরীতে নির্বাচনী তফশীল অনুযায়ী গত ২৮/০৫/২০২৩ তারিখে নির্ধারিত সময়ে ১০৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন প্রার্থীরা।

মঙ্গলবার (৩০ মে) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময় বিকাল ৫টার মধ্যে সভাপতি পদে ৫জন, সাধারণ সম্পাদক পদে ৪জন, সহ-সভাপতি ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩জন, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক সম্পাদক পদে ৫জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ২জন, প্রচার সম্পাদক পদে ৩জন, সহ-প্রচার সম্পাদক পদে ৪জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ৩জন, অফিস সম্পাদক পদে ৩জন, বোষাধ্যক্ষ পদে ৩জন সদস্য পদে ২৭জন। ১৯টি পদের বিপরীতে মোট ৭০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সভাপতি পদে মো. মুকুল হোসেন, আবু তালেব, জাকির হোসেন মিঠু, মো. আরশাদ আলী খোকা ও শেখ রবিউল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক পদে কাজী আকতার হোসেন মহব্বত, শেখ জাহিদুর রহমান, শেখ মামুনুর রশিদ ও মো. ফারুক হোসেন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ এর নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী ৩১/০৫/২০২৩ বুধবার বেলা ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই এবং ঐ দিন বিকাল ৫ ঘটিকায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, আগামী ০১/০৬/২০২৩ তারিখ বৃহস্পতিবার বেলা ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ে প্রার্থীতা বাতিল হলে আপীল ও আপীলের শুনানী ও নিষ্পত্তি, আগামী ০৩/০৬/২০২৩ তারিখ শনিবার বেলা ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং ঐ দিন বিকাল ৪ ঘাটকায় প্রতিক বরাদ্দসহ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, আগামী ১৭/০৬/২০২৩ তারিখ শনিবার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৮টা হতে বিরতীহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ২০৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গণনার পর প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে, আগামী ২০/০৬/২০২৩ তারিখ মঙ্গলবার বেলা ১১টায় বিজয়ীদের চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মো. রবিউল হোসেন, নির্বাচন-২০২৩ পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ হারুর উর রশিদ ও সদস্য মো. সেলিম রেজা মিঠু।

সভাপতি পদে সাবেক সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম রবি নির্বাচন পরিচালনা কমিটির কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় তার সঙ্গে তার কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।’ রবিউল ইসলাম রবি বলেন, সকলের সহযোগিতায় একটি ভালো নির্বাচন হবে বলে আমি আশাবাদী। প্রতীক বরাদ্দ আগামী ০৩/০৬/২০২৩ তারিখ শনিবার এবং ১৭ জুন ভোটগ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!