বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরায় আম প্রদর্শনী

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সুস্বাদু আম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হিমসাগর, ন্যাংড়া, গোবিন্দভোগ, আম্রপালি ও স্থানীয় জাতসহ মোট ৩৩ প্রজাতির আমের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল ১০টায় সাতক্ষীর কালেক্টরেট পার্কে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

কৃষি সম্প্রসারণ অধিদপ্ত খামার বাড়ির উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আজম, সদর উপজেলা নির্বহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সহিদুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক এসময় বলেন, সাতক্ষীরার আম একটি ব্যান্ড। যেহেতু সাতক্ষীরার আম দেশের অন্য যেকোন জেলা থেকে আগে ভাগে পাকে সে কারনে এখানকার আমের চাহিদাও রয়েছে দেশে এবং বিদেশে। তাই সাতক্ষীরার বিষমুক্ত আম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশর বিভিন্ন জেলায় ও বিদেশে রপ্তানি করার লক্ষে সকলকে যার যার জায়গা থেকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে কৃষি বিভাগ ও চাষিদের সতর্ক থাকতে হবে আমের গুনগত মান ঠিক রাখার জন্য। তাহলে সাতক্ষীরার আমের যে সুনাম বিশ্বজুড়ে তৈরি হয়েছে সেটি অক্ষুন্ন থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!