বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের ঘর তৈরির উপকরণ বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় ২৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে হাঁসের ঘর তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিটিএলপি প্রকল্পের বাস্তবায়নে প্রাণিসম্পদ অফিস চত্বরে এসব মালামাল বিতরণ করা হয়। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মানোন্নয়নের লক্ষ্যে উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।

এ সময় তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ্বাস, ভেটেরিনারি সার্জন ডা. মাসুম বিল্লাহসহ প্রকল্পের উপকারভোগী ও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ্বাস জানান, সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মানোন্নয়নের লক্ষ্যে ২৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে হাঁসের ঘর তৈরির উপকরণ বিতরণ করা হয়। পরবর্তীতে এসব পরিবারগুলোকে হাঁস ও হাঁসের খাবার প্রদান করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!