রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের জের-সাতক্ষীরার পাঁচ সাংবাদিকের নামে চাঁদাবাজি মামলা, তীব্র নিন্দা সাংবাদিক সমাজের 

✍️শেখ আরিফুল ইসলাম আশা📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

সাংসদ প্রকাশের জেরে সাতক্ষীরার পাঁচ সাংবাদিকের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়েছে তালার শপিং ভ্যালী ফুড প্রোডাক্টস কোম্পানি।

গত ২ এপ্রিল সাতক্ষীরা তালা সদরের হাজরাকাঠী গ্রামের মৃত. জব্বার সরদারের ছেলে ও শপিং ভ্যালী ফুড প্রোডাক্টস কোম্পানির ম্যানেজার মোঃ জহর আলী সরদার বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত -৩ এ মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন, জনপ্রিয় জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেনের, ঢাকা মেইলে সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক ভোরের পাতার নিজস্ব প্রতিবেদক গাজী ফারহাদ, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিবেদক হোসেন আলী, জাতীয় দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ ও সাতক্ষীরার স্থানীয় পত্রিকা দৈনিক কালের চিত্রের পাটকেলঘাটা প্রতিনিধি শাহীন বিশ্বাস।

সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত -৩ এর সুত্রে জানা যায়, গত ২ এপ্রিল শপিং ভ্যালী ফুড প্রোডাক্টস কোম্পানির ম্যানেজার জহর আলী সরদারের নিকটে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন সাংবাদিকরা। এসময় সাংবাদিকরা বাদিকে মারপিট করে তার কাছে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এমন নানা ধরনের মিথ্যা অসঙ্গিতেপূর্ণ বক্তব্য উপস্থাপন করে মামলা দায়ের করেছে আদালতে। আদালত মামলাটি আগামী ২৩ মে তারিখের ভেতরে তদন্ত-পূর্বক প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে।

ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন জানান, সাতক্ষীরা তালা সদরের আটারই গ্রামে শপিং ভ্যালী নামের নিয়মবহির্ভূত ভাবে একটি সেমাই কারখানা গড়ে উঠেছে। বিএসটিআই এর ভূয়া নিবন্ধন ব্যবহারের দায়ে ২৮ মার্চ র‍্যাব-৬ অভিযান পরিচালনা করেন। আমি এতটুকু জানি। এর বাইরে আমার কিছু জানা নেই। তাছাড়া এই সংশ্লিষ্ট বিষয়ে আমি কোন সংবাদ প্রকাশও করিনি।

ওই ফ্যাক্টরীর কারও সাথে কখনো মোবাইল ফোনে কিংবা সামনাসামনি কথা হয়নি। যে বিষয়টি নিয়ে মামলা হয়েছে আমি কখনো ওই ঘটনাস্থলে যায়নি। হটাৎ জানতে পারলাম আমাকে ১ নাম্বর আসামি করে পাঁচজনের নামে মামলা হয়েছে। আমি পেশাগত দায়িত্ব পালন ছাড়া কোথায় যেয়ে কখনো চাঁদা দাবী করেছি জেলার কেউ বিষয়টি বলতে পারবেনা। আমাকে হয়রানী করার জন্য মিথ্যা মামলা দিয়েছে। আমি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। একই সাথে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানী করার জন্য মামলার বাদী ও স্বাক্ষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ জানান, সাতক্ষীরা তালায় নাম পরিচয় গোপন রেখে ইমুতে এক প্রবাসী কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি আমরা কয়েকজন সংবাদকর্মী সরেজমিনে অনুসন্ধান পূর্বক এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করি। প্রতিবেদন প্রকাশের পর ঐ প্রবাসীর সেমাই কারখানায় অভিযান পরিচালনা করে র‍্যাব। পরে ক্ষিপ্ত হয়ে কারখানার ম্যানেজার আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। মামলায় ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেনকে ১ নাম্বর আসামি করা হয়েছে আমার জানা মতে সোহাগ হোসেন কখনো ওই ফ্যাক্টারীতে যায়নি কিংবা কোন সংবাদ প্রকাশ করিনি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি জানাচ্ছি।

সাতক্ষীরা প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক আবু আহমেদ বলেন, সাংবাদিকরা সমজের দর্পণ। সমাজের নানা অসঙ্গিত নিয়ে সংবাদ প্রকাশ করছে এটাই স্বাভাবিক। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হয়রানি মূলক এই মামলার তীব্র নিন্দা জানাচ্ছি। জেলার সকল সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন করা হবে। তাছাড়া এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলে ঘটনার পিছনের ঘটনা তুলে ধরা হবে।

বিষয়টি নিয়ে সাতক্ষীরার সকল সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম কর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিকদের হয়রানি করার জন্য মিথ্যা মামলার বাদীসহ স্বাক্ষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!