বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তালায় দুস্থ রোগীদের মাঝে ৮ লাখ টাকার চেক বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার,কিডনী লিভার, সিরোসিস, স্টোকে প্রারালাইজড, জম্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত ১৬ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা মোট ৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমি হলরুমে সোমবার (১৭ এপ্রিল) সকালে চেক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক,বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন জোয়ার্দ্দার প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ ১৬ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!