বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
স ড় ক দু র্ঘ ট না য় আ হ ত সাংবাদিক মাসুদ রানার সুস্থতা কামনা সাংবাদিক কল্যাণ পরিষদের  গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত

মানবতার ফেরিওয়ালা প্রবাসী আকাশ মিয়া ঈদ উপহার নিয়ে দুঃস্থদের পাশে দাঁড়ালেন 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাত শতাধিক অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার দিয়ে পাশে দাঁড়ালেন আসমক কোম্পানি লিঃ মরিশাস এর পক্ষ থেকে প্রবাসী আকাশ মিয়া‌।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় তার নিজ বাড়ী আলফাডাঙ্গা উপজেলার ঝাটিগ্রামে এই উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করে স্থানিও ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সহ আকাশ মিয়ার পরিবারের সদস্যরা।

ঈদ উপহার শাড়ী, লুঙ্গি, ও ৫ কেজি চাউল পেয়ে আনন্দে উচ্ছ্বসিত অসহায় দুঃস্থরা। তারা বলেন, আকাশ মিয়ার মাধ্যমে আমরা প্রতি মাসেই ৫ কেজি করে চাউল সহ যে কোন সময়ে কোন সমস্যার কথা বললে সে আমাদের পাশে থাকে, তাই আকাশ মিয়া সহ আসমক কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন আদমজির জন্য দোয়া করি তারা যেনো আমাদের পাশে সব সময় থাকতে পারেন।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রবাসী আকাশ মিয়ার পিতা মো.জাকির হোসেন মিয়া, সমাজ সেবক মো.আশিকুর রহমান আশিক, সমাজ সেবক আলহাজ্ব দবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, ইউপি সদস্য জাকির মিয়া, মর্জিনা, প্রমুখ। উল্লেখ্য গত দুই বছর আগে থেকেই আসমক কোম্পানি লিমিটেডের মাধ্যমে দুই উপজেলার ৭০০ অসহায় দুঃস্থদের তালিকা করে কার্ড করে দিয়েছে যার মাধ্যমে প্রতিমাসেই একবার করে এই অসহায় মানুষ এখাদ্য সহায়তা পায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!