বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২০) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় কন্যা শিশু দিবস পালনে এক মানববন্ধন কর্মসূচি, ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

পরে উপজেলা অফিসার্স ক্লাবে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কন্যা শিশু দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল” আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার”। কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী’র সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি কালিগঞ্জ থানা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, কালিগঞ্জ থানার এসআই অহিদুল ইসলাম, সাংবাদিক এস এম আহমদ উল্লাহ বাচ্চু, বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কনিকা রানী সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার জয়দেব কুমার দত্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মিডিয়াকর্মী, এনজিও প্রতিনিধি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!