
সাতক্ষীরার তালায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে ব্র্যাক ওয়াশ প্রকল্পের পক্ষ থেকে উপ-শহরে র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি। এ সময় তালা ব্র্যাকের ওয়াশ প্রকল্পের কর্মকর্তাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।