সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

শ্যামনগরের আড়পাঙ্গাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে দুর্যোগ বিষয়ক সচেতনতা মুলক মহড়া

✍️রবিউল ইসলাম📝 শ্যামনগর প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের বাস্তবায়নে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে দুর্যোগ বিষয়ক সচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় ইউএনঅপস এর মাধ্যমে স্পেন ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের এর “দুর্যোগ ও জলবায়ুজনিত কারনে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” শীর্ষক প্রকল্পের আওতায় মহড়াটি অনুষ্ঠিত হয়। মহড়ায় এডুকো বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কাজী আব্দুল কাদির, সৈয়দা ইসরাত জাহান তানসু। উপকূলীয় এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য মহড়াটি পরিচালনা করা হয়। মহড়ার মূল উদ্দেশ্য হলো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা ও মানুষদেরকে সচেতন করা যাহাতে এলাকায় ক্ষতির মাত্রা কমে আসে জীবনহানি না হয়।

তার জন্য অত্র ইউনিয়নের সহস্রাধিক মানুষের উপস্থিতিতে মাঠ মহড়াটি অনুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী মথি মন্ডলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মহড়ার সূচনা হয়। উক্ত মাঠ মহড়ায় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফ, ইউপি সদস্য মুকুন্দ কুমার, পাইক পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিল্লুর রহমান, সিডিজি সহ-সভাপতি জিএম আঃ হাকিম, সাংবাদিক আব্দুল হালিম, আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত মাঠ মহড়ায় সভাপতিত্ব করেন আড়পাঙ্গাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সৌমিত্র জোয়ারদার। উক্ত মহড়ার মাধ্যমে উপকূলীয় এলাকার জীবন-জীবিকা ও দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি উপস্থাপন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!