সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময় জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা শ্যামনগরে রামিসার ধ র্ষ ণ ও হ ত্যা র বিচারের দাবীতে মানববন্ধন ও প্র তি বা দ সমাবেশ  সাতক্ষীরায় ওয়ারিশ জমি নিয়ে বি রো ধে সাতক্ষীরায় দুই ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান উ চ্ছে দে র অ ভি যো গ জা ল নোট ঠে কা তে সাতক্ষীরার পশুর হাটে র‍্যাবের আধুনিক বুথ চালু “মামলার সুষ্ঠু ত দ ন্ত চাই, নি রা প ত্তা হী ন তা য় ভুগছি”- সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে আব্দুস সবুর তালায় কোরবানির জন্য প্রস্তুত সাড়ে ১৯ হাজার পশু আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করতে বিডিএফ প্রেসক্লাবে মতবিনিময় সভা সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা  সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দৈনিক দক্ষিণের মশাল

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি সালাম ও সম্পাদক তুহিন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বিকালে কাটিয়াস্থ পাবলিক স্কুল এ্যান্ড কলেজ চত্বরে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমাদেরকে সংঘবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্ম দিয়েছেন, আর জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নয়নশীল বাংলাদেশ। আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের জনগণ আবারও নৌকা প্রতীকে ভোট দেবে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, বিএনপি-জামাত যখন ক্ষমতায় ছিল আমাদের নেতাকর্মীদের উপর নির্মম অত্যাচার করত। আমরা কিন্তু তা করিনি। আবারো যদি জামাত-বিএনপি সহিংসতা সৃষ্টি করে আমরা কিন্তু বসে থাকবো না। আমাদের নেতা কর্মীরা আর ছাড় দেবেনা। যারা আমাদের পতাকাকে মেনে নেয়নি, আমাদের দেশকে মেনে নেয়নি এবং আমাদের স্বাধীনতাকে মেনে নেয়নি তারা আজও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে জয়লাভের জন্য নিরলসভাবে পরিশ্রম করতে হবে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এসএম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মীর মোশতাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, জিয়াউর বিন সেলিম যাদু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি মো. আব্দুল খালেক প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, ফিরোজ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, নাজমুল আসিফ মুন্নী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, এ.এস.এম মাকছুদ খান, আওয়ামী লীগ নেতা শেখ জুলফিকার রহমান উজ্জল, আশরাফুল করিম ধনি, আশরাফুল আলম খোকন, আব্দুস সবুর, আবু আব্দুল্লাহ আবু সাক্কার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়।

প্রধম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত করে দ্বিতীয় অধিবেশনে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনের সঞ্চালনায় উপস্থিত সকলের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব করার আহবান জানালে সভাপতি পদে মো. আব্দুস সালাম ও আসিফ ইকবাল তুহিনকে সাধারণ সম্পাদক পদে আসিফ ইকবাল তুহিন এর নাম প্রস্তাব করা হয়।

এসময় অন্য কোন প্রার্থী না থাকায় সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি মো. আব্দুস সালাম এবং আসিফ ইকবাল তুহিনকে সাধারণ সম্পাদক হিসেবে ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান ইমাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!