বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তালায় সৈয়দ তরিকুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় সৈয়দ তরিকুল ইসলাম স্মৃতি ৮ দলীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাতক্ষীরা প্রেসিডেন্ট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (৮ মার্চ) তালা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাতক্ষীরা প্রেসিডেন্ট একাদশ ১১৪ রানের ব্যবধানে তালা ক্রিকেট একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সাতক্ষীরা প্রেসিডেন্ট একাদশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৫ রান করে। জবাবে তালা ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে মাত্র ৮১ রানে সকলেই আউট হয়ে যায়। খেলায় সাতক্ষীরা প্রেসিডেন্ট একাদশের মোঃ শামীম ম্যান অব দ্যা ম্যাচ এবং মোঃ ইব্রাহীম ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।

খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমুখ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন শেখ হাবিবুর রহমান ও মীর কাইউম ইসলাম ডাবলু। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক অলিউর রহমান অলি ও মোঃ সিদ্দিকুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!