সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নানা কর্মসূচি পালন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে আজ ভোরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

পরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দলীয় কার্যালয়ে ৭ মার্চের ভাষণ মাইকের মাধ্যমে পরিবেশন অব্যাহত রয়েছে।

এছাড়াও পরবর্তী কর্মসূচি নিয়ে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. চৌধুরী খসরুল আলম, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এম জুলকদর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ সকাল ৯ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!