সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৫ ই মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) এবাদ আলী, উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়াদ্দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আর খানম। কালিগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ন সাধারন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু। মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার

বীর মুক্তিযোদ্ধা শেখ মনির আহমেদ, অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা খান আহছানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টেকনোলজিস্ট কর্মকর্তা শেখ মশিউর রহমান, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রচন্দ্র বাছাড়, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলাদেবী মল্লিক, সংবাদকর্মী তাপস কুমার ঘোষ ও শিমুল হোসেন প্রমুখ। সভায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময়ে উপস্থিত ছিলেন সাংবাদিকসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!