শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত 

তালায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশের সঞ্চালনায় প্রধান তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি রেজাউল করিম, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস প্রমুখ।

মেলার স্টলগুলোতে কৃষি উপকরণ যন্ত্র, টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ, সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ, পদ্ধতিসহ স্মার্ট কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। আগামী ১ মার্চ পর্যন্ত উক্ত মেলা চলবে বলে আয়োজকরা জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!