বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

প্রেসক্লাব গোপালগঞ্জ নির্বাচন-২০২৩ উপলক্ষে সাংগঠনিক সচিব পদপ্রার্থীর কিছু কথা

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৮৭ বার পড়া হয়েছে

প্রেসক্লাব গোপালগঞ্জ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ উপলক্ষে সাংগঠনিক সচিব পদপ্রার্থীর কিছু কথা দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ টাইমস deshtimes24.news এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

আসসালামু আলাইকুম।
মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলের প্রতি অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।

প্রিয় সহকর্মীবৃন্দ/ ভাই/ বন্ধু/ শ্রদ্ধেয় গুরুজন, আসছে আগামী সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রেসক্লাব গোপালগঞ্জ -এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। দীর্ঘ একযুগ পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনী সুবাতাস। সম্মানিত ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য এইদিনটি খুবই গুরুত্ববহ একটি দিন। বিশেষ করে আপনাদের জরুরী যে কাজগুলো রয়েছে সেগুলো আগেভাগেই শেষ করে আপনারা ওইদিন আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনারা জাতির বিবেক। অর্থ-বিত্ত বা অন্য কোন লোভ-লালসায় না পড়ে আল্লাহ্ /সৃষ্টিকর্তা প্রদত্ত আপনাদের বিবেক-বুদ্ধির মাধ্যমে যথাযথভাবে বিবেচনা করে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করবেন সেই প্রত্যাশা রইলো।

👉 মনে রাখবেন, আপনারা যদি যোগ্য প্রার্থী নির্বাচন করতে ব্যর্থ হন তাহলে আগামী নির্বাচন পর্যন্ত সকলকেই তার মাশুল দিয়ে যেতে হবে।

👉 আপনাদের দেওয়া মূল্যবান ভোটে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হলে যথার্থ একটি কমিটি গঠন হবে। পরবর্তীতে সেই কমিটি আপনাদের সকলকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে স্মার্ট দেশের ন্যায় একটি স্মার্ট প্রেসক্লাব প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ্।

এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক, সাংগঠনিক সচিব পদপ্রার্থী হিসেবে এটা আমার জোর দাবি।

👉 সম্মানিত ভোটারদের জানিয়ে রাখতে চাই, ইতোমধ্যেই নির্বাচন কমিশন শতভাগ নিশ্চিত করেছেন ভোট প্রয়োগে কোন সদস্য কোনরূপ বাধার সম্মুখীন হবেন না।

👉 ভোটাধিকার প্রয়োগের সময় সন্মানিত সদস্যবৃন্দ বুথের মধ্যে মোবাইল ফোন, ক্যামেরা, কলম ও কোনরূপ কাগজাদি নিয়ে যেতে পারবে না।

👉 ব্যালটে কোন ধরনের অবৈধ শনাক্তকরণ চিহ্ন দেওয়া যাবে না। যদি ভোট শনাক্তকরণ কোন চিহ্ন সংশ্লিষ্ট ব্যালটে থাকে সেই ভোটটি বাতিল বলে গণ্য হবে।

👉 আমার প্রিয় সহকর্মী ভোটারদের কাছে অনুরোধ, আপনারা বৈধ ভাবে, নিজের বিবেক-বুদ্ধি বিবেচনার মাধ্যমে মুক্ত মনে পছন্দের যোগ্য প্রার্থীকে মূল্যবান ভোটটি দেবেন। আপনার দেওয়া ভোটটি হবে গণতান্ত্রিক প্রেসক্লাব গড়ার মূল চালিকাশক্তি।

👉 নির্বাচনে জয়-পরাজয় থাকবে। তাই নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সযময়গুলো নিয়ে কেউ যেন কোন ধরনের মন্তব্য করতে না পারে সেদিকে সকল সদস্যবৃন্দের প্রতি সজাগ থাকার আহ্বান রইলো।

👉 আমার প্রিয় সহযোদ্ধা সাংবাদিকবৃন্দ/ বন্ধুগণ / শ্রদ্ধেয় গুরুজন, আপনারা জানেন আমাদের প্রিয় এই প্রেসক্লাবকে আধুনিক ও যুগোপযোগী গড়ার অঙ্গীকারে “সাংগঠনিক সচিব” পদে আমিও প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী হয়েছি।

আপনাদের মূল্যবান ভোটটি সৎ ও যোগ্য প্রার্থীকেই প্রদান করুন। কেবল আপনার দেওয়া ভোটটিই পারে “প্রেসক্লাব গোপালগঞ্জ’কে গণতান্ত্রিক ধারায় প্রতিষ্ঠা করতে।

সর্বোপরি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহ পাকের/সৃষ্টিকর্তার নিকট দোয়া/ আশির্বাদ রইলো….

কে এম সাইফুর রহমান
দৈনিক ভোরের দর্পণ, দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল “দেশ টাইমস” এর নিজস্ব জেলা প্রতিবেদক।
সাংগঠনিক সচিব পদপ্রার্থী
সদস্য ও ভোটার নং – ২৬
প্রেসক্লাব গোপালগঞ্জ,
কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!