শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ৫ জেলে আটক

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৭ বার পড়া হয়েছে

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে অবৈধ ভাবে মাছ ধরার সময় একটি ট্রলার, জাল ও মাছসহ ৫ ছেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শনিবার সকালে সুন্দরবনের ৫৪ নং কম্পার্টমেন্টের আওতায় কয়লা-বয়ালা খাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া থানার বগা গ্রামে মকবুল শেখের ছেলে আনিস শেখ, একই এলাকার মুনা হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার, রামপাল থানার পড়িখালি গ্রামে আজগার গাজীর ছেলে আলমগীর গাজী ও একই এলাকার তারিক শেখের ছেলে ওহিদুল শেখ ও খুলনা জেলার ফুলতলা থানার রস্তম শেখের ছেলে রবিউল শেখ।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় বনবিভাগের সদস্যরা সকাল গহীন সুন্দরবনের কয়লা-বয়ালা খাল থেকে একটি ট্রলার, মাছ ধরা জাল, প্রায় ২০ কেজি মাছ ও আনুষাঙ্গিক মালামালসহ উক্ত ৫ ছেলেকে আটক করে। এ ঘটনায় আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি আরো জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!