রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত

দেশের স্বনামধন্য সামাজিক সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ পেল সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৩ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল দেশের স্বনামধন্য সামাজিক সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ক্যাটাগরিতে সেরা এনজিও হিসেবে এই অ্যাওয়ার্ড পায় সংস্থাটি। রাজধানীর শেরাটন হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শনিবার রাতে ঘোষণা করা হয় ২০২২ সালের সুপারব্র্যান্ডগুলোর নাম। বিজয়ী ব্র্যান্ডের নামগুলো ঘোষণা করে সুপারব্র্যান্ডসের বাংলাদেশ প্রতিনিধি ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম’। অনুষ্ঠানে দেশের ৪০টি ব্র্যান্ডকে আগামী দুই বছরের জন্য সুপারব্র্যান্ডস বাংলাদেশ স্বীকৃতি দেয়ার পাশাপাশি সুপারব্র্যান্ডস প্রকাশনার প্রচ্ছদ উন্মোচন করা হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান বলেন, সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে ফ্রেন্ডশিপ-এর প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর যে শক্তি তারই বহিঃপ্রকাশ ঘটেছে। ফ্রেন্ডশিপ সব সময় ভাগ্য বিড়ম্বিত ঠিকানাহীন মানুষের জীবন-মান উন্নয়ন এবং তাদের মাঝে সততা, ভালবাসা ও নৈতিকতা সৃষ্টিতে গুরুত্ব দেয়। এটাই আমাদের ব্র্যান্ডের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এফসিএ পরিচালক (পরিচালনা পরিষদ) আফতাবুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম’-এর ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম, ফ্রেন্ডশিপ-এর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কর্নেল (অব.) ইফতেখার উদ্দিন মাহমুদ, পরিচালক নাজরা মাহজাবীন সাবেত, সিনিয়র ম্যানেজার সাবরিনা নিজামসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

অনুষ্ঠানে থেকে জানানো হয়, সুপারব্র্যান্ডস হচ্ছে বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলোর একটি আন্তর্জাতিক স্বীকৃতি। যা বিশ্বজুড়ে প্রায় ৯০টি দেশে বিস্তৃত। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান, বৈশ্বিক ব্র্যান্ডসগুলোর সর্বোচ্চ সাফল্যের প্রতীক। ব্যবসায়িক ও সামাজিক ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে নিরপেক্ষ ও স্বাধীন বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে বাছাই করা হয় সুপারব্র্যান্ডগুলো। বিশেষজ্ঞ প্যানেলকে অভিহিত করা হয় ব্র্যান্ড কাউন্সিল হিসেবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!