সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কলারোয়া পৌর এলাকায় ওয়াস সেবা সংক্রান্ত শিক্ষণীয় বিষয়ক কর্মশালা

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া পৌরসভাতে ওয়াস সেবা সংক্রান্ত শিক্ষণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (৮ফেব্রæয়ারি) কলারোয়ার উন্নয়ন পরিষদ প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা করেন-সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার রোকসানা পারভীন ও টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। ওয়াস এসডিজি প্রকল্পের কার্যক্রমসমুহ ও ওয়াস সেক্টরে কাজ করতে গিয়ে শিক্ষণীয় বিষয়সমুহ নিয়ে আলোচনা করা হয়। ওয়াস এসোসিয়েশনের বর্তমান কার্যক্রম ও কার্যক্রমকে আরো জোড়দার করার জন্য অন্যান্য এনজিও প্রতিনিধি, এলজিআই ও ব্যবসায়ী মহলের নিকট থেকে প্রত্যাশা বিষয়ক আলোচনা করেন-শাহজাহান কবির ও ওয়াস সেক্টরের উন্নয়নে ওয়াস কনজুমার গ্রুপের ভূমিকা বিষয়ক আলোচনা করেন-উত্তরণ প্রতিনিধি শেখ হেদায়েতউল্লাহ মুকুল ও পিএবি প্রতিনিধি শাহনাজ পারভীন মিনা। শিক্ষণীয় বিষয়ের উপর উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন ব্র্যাক প্রতিনিধি রোকনুজ্জামান, আশা কলারোয়া শাখার ব্যবস্থাপক এসকে আব্দুল মুন্নাফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কলারোয়া পৌরসভার কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মণ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কলারোয়া পৌর নিবাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ। সভাপতির আসন থেকে বক্তব্য রাখেন-আশা কলারোয়ার সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক আলী আহম্মেদ। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!