বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তালায় বাল্যবিবাহের অপরাধে যুবকের ২৫ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় বাল্যবিবাহের অপরাধে প্রসেনজিত দাস নামের এক যুবকের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস উক্ত জরিমানা করেন। প্রসেনজিৎ দাস তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের পঞ্চা দাসের পুত্র। শেয়ার, বাংলাদেশ নামক একটি এনজিও এর সুবিধাভোগী ১৬ বছর বয়সী মেয়ে শম্পা দাসকে গোপনে বাল্যবিয়ে করার অপরাধে তাকে উক্ত জরিমানা করা হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ ডিসেম্বর শেয়ার, বাংলাদেশ এর পক্ষে শিবুপদ দাস উক্ত বাল্যবিয়ের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

তিনি আরও বলেন, একই দিন বুধবার বেলা ১২ টার দিকে কম্পাশ্যন, ইন্টারন্যাশনাল, বাংলাদেশ নামক একটি এনজিও এর সুবিধাভোগী তালা উপজেলার আটারই গ্রামের তের বছরের মেয়ে প্রতিকা দাস এবং খলিশখালী ইউনিয়নের কাদিকাটী গ্রামের সন্দীপ দাসের (১৮) বাল্যবিয়ের উদ্যোগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় অপ্রপ্তবয়স্ক ছেলে মেয়েকে তাদের অভিভাবকদের হেফাজতে দেয়া হয়েছে বলে জানান ঐ কর্মকর্তা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!