বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তালায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে তিনটি পানের বরজ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে তিনটি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পানচাষীরা জানান।

ঘটনাটি ঘটেছে সোমবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার খলিষখালী গ্রামে। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে ক্ষতিগ্রস্ত পান চাষীরা হলেন খলিষখালী গ্রামের মহাদেব পালের ছেলে পুষ্কর পাল, কালিপাদ পালের ছেলে তাপস পাল ওরফে মনা এবং পলাশ পাল।

ক্ষতিগ্রস্ত পান চাষীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার দে বলেন, সোমবার ভোর রাতের দিকে কে বা কারা খলিশখালী গ্রামের পালপাড়ার তিনটি পানের বরজে আগুন দেয়। সকালে কোন কিছু বুঝে উঠার আগেই পানের বরজের অধিকাংশ পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়। এতে তাদের প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত বরজের মালিক তাপস পাল ওরফে মনা বলেন, ভোরের কোন এক সময়ে দুর্বৃত্তরা বরজের পান কাটার পর বস্তাভরে নিয়ে গেছে। তারা পান নিয়ে যাওয়ার সময় একবস্তা পানও ফেলে রেখে যায়। এরপর বরজের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপে পান গাছসহ বরজের অধিকাংশ পুড়ে গেছে। খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

খলিষখালী ক্যাম্প ইনচার্জ এস আই আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!