বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তালায় শিশু নির্যাতনের ঘটনায় গ্রেফতার-২

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ১ হাজার টাকা চুরির অপরাধে শিশুকে নির্যাতন করার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করছে পুলিশ। শনিবার রাতে তাদেরকে তালা উপজেলার আড়ংপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো আড়ংপাড়া গ্রামের ঘের ব্যবসায়ী জাকির গাজী (৪৩) ও তার কর্মচারী সোহৈল ফকির (২১)।

এর আগে শিশুটির নানা হোসেন আলী গাজী বাদী হয়ে শনিবার বিকালে তালা থানায় একটি মামলা দায়ের করেন।

হোসেন আলী গাজী জানান, তার নাতি সুরাইমান বিল্লাল তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র এবং একই এলাকার কলাপোতা গ্রামের বাসিন্দা। তাকে বেদম মারপিট করার অভিযোগে তালা থানায় তিনি মামলা করেছেন।

এ ব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, শিশু নির্যাতনের ঘটনায় তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছিলো। দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় আসামী সোহেল ফকির আড়ংপাড়ার জাকির গাজীর মৎস্য ঘেরে ঘুরতে যাবার কথা বলে শিশু সুরাইমানকে ডেকে নিয়ে যান। সেখানে যাবার পর ১ হাজার টাকা চুরির অপবাদে তাকে হাত পা বেঁধে মারপিট করা হয় এবং ফোন করে পরিবারের সদস্যদের কাছে মারপিট ও আর্তনাদের শব্দ শোনানো হয়।

কিছুক্ষন বাদেই শিশুটির পিতা মান্নান হোসেনসহ স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পান জাকির, সোহেল ও জয়দেব নামের কয়েকজন ব্যক্তি শিশুটিকে তখনও পেটাচ্ছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!