সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

বনবিভাগের অভিযানে খুলনা রেঞ্জ থেকে ১২ কেজি হরিনের মাংসসহ আটক-৪

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা বনবিভাগের অভিযানে সুন্দরবনের খুলনা রেঞ্জ থেকে ১২ কেজি হরিনের মাংসসহ ৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা দেড়টায় বনবিভাগের টহল দলের সদস্যরা সুন্দরবনের বঙ্গবন্ধুর চর নামক জায়গা থেকে হরিনের মাংস বিক্রির সময় তাদেরকে হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলো সজীব মিয়া (৩৫), নওশের আলী(৩২), ইদ্রিস আলী(৪০), নূর আলী(৩৮)। এরা সবাই খুলনা এলাকার বাসিন্দা।

সাতক্ষীরার বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বনবিভাগ জানতে পারে, বঙ্গবন্ধুর চর এলাকায় নৌকায় হরিনের মাংস বিক্রয় হচ্ছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বনবিভাগের সদস্য সোহেল রানা ৫ কেজি কাঁচা হরিনের মাংস ও রান্না করা ৭ কেজি হরিনের মাংসসহ হাতেনাতে ৪ জনকে আটক করেন। তাদেরকে তাৎক্ষনিকভাবে খুলনা রেঞ্জের ভোমরখালী টহল ফাড়িতে প্রেরন করা হয়।

সাতক্ষীরার সহকারী বনসংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, ঘটনাস্থলটি খুলনা রেঞ্জের ভেতরে হওয়ায় জব্দকৃত মাংস ও আটক ৪ চোরাশিকারীকে বনবিভাগের খুলনা রেঞ্জে প্রেরন করা হয়েছে। তাদেরকে বন আইনে মামলা দেওয়া হবে।
খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক জিএম হাসান হরিনের মাংস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!