বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তালায় প্রতিপক্ষের হামলায় চার দিন পর বৃদ্ধের মৃত্যু

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় জমি-জায়গার বিরোধের জের ধরে সংঘর্ষে আহত আবু মুছা সরদার (৬৫) ঘটনার চারদিন পর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারী)  রাত ১১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুছা সরদার (৬৫) জেঠুয়া গ্রামের মৃত মুক্তার সরদারের ছেলে।

জানাযায়, তালা উপজেলার জেঠুয়া গ্রামের আবু মুছা সরদারের পরিবারের সাথে একই এলাকার মাহাতাফ সরদারের ছেলে সাইফুল ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। গত ২১ জানুয়ারী বিকালে জমির মাপ-জরিপকে কেন্দ্র করে সাইফুলের নেতৃত্বে লুৎফর সরদার, হাফিজ সরদার, মফিজ সরদার, নুর ইসলাম সরদার হামলা করলে আবু মুছা সরদার (৬৫), মিলি আক্তারকে (৪৬)  জখম করে। মারাত্বক আহত অবস্থায় মুছা সরদারকে তালা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত মিলি আক্তার বাদী হয়ে সাইফুলসহ ৫ জনকে আসামী করে তালা থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১৫, তারিখ-২২.০১.২০২৩ ইং।

এ দিকে ঘটনার চারদিন পর বুধবার (২৫ জানুয়ারী ) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতের ভাই মনিরুজ্জামান সরদার জানান, ২১ জানুয়ারী বিকালে আমাদের না জানিয়ে, আমাদের অনুপস্থিতে বাড়ীর উঠানে খুটি পোতে সাইফুলগংরা। আমরা বাড়ীতে এসে বিষয়টি জানতে চাইলে, সাইফুল সহ বিবাদীরা আমাদের উপর হামলা করে।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, সেদিন মারামারির কোন ঘটনা ঘটেনি, তার পরেও  মামলা হয়েছে। আমরা উক্ত মামলায় জামিনে আছি। মৃত্যু নিয়ে অপ-প্রচার চালাচ্ছে।  

জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু জানান, তিনদিন আগে মারামারি হয়েছে, সে ঘটনায় থানায় মামলাও হয়েছে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, মারামারির ঘটনায় মামলা আছে, বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদরে মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!