মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বচিত (২০২৩–২০২৪) কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াৎ -এর নেতৃত্বে তারা জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর প্রতি সম্মানার্থে সকলে দাঁড়িয়ে এক মিনিটের নিরবতা পালন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সহ- সভাপতি ছটকু আহমেদ, মহাসচিব শাহীন সুমন, উপ- মহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধক্ষ্য সেলিম আজম, সাংগঠনিক সচিব শাহীর কবির টুটুল, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মনি, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব আব্দুর রহিম বাবু, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু, নির্বাহী সদস্য ইফতেখার জাহান, এস. ডি রুবেল, পল্লী মালেক, বজলুর রাশেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর, মোস্তাফিজুর রহমান মানিক, মারিয়া আফরিন তুষার, শাহ্ আলম কিরণ, শাহাদাৎ হোসেন লিটন, সোহানুর রহমান সোহান উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি কাজী হায়াৎ শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃত মনা। পিছিয়ে থাকা এ শিল্পকে তিনি গুরুত্ব দিয়ে নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবেন। জাতির পিতার সমাধিতে চলচ্চিত্র পরিচালক সমিতির শ্রদ্ধা নিবেদন সম্ভবত এই প্রথম। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের পরিষদের কার্যক্রম শুরু করবো।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৪২ ভোট পেয়ে কাজী হায়াৎ সভাপতি ও ১৬০ ভোট পেয়ে শাহীন সুমন মহাসচিব নির্বাচিত হন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!