রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

সাতক্ষীরার প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আনিসুর রহিম আর নেই, শোকাহত সাতক্ষীরাবাসি 

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা থেকে প্রকাশিত এক সময়কার বহুল আলোচিত পত্রিকা সাতক্ষীরা চিত্রের সম্পাদক, সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনিসুর রহিম (৬৫) ইন্তেকাল করেছেন। ( ইনালিল্লাহি অইনা ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকাল ১১টায় পরিবারের সদস্যদের নিয়ে তিনি সুন্দরবন ভ্রমন যাওয়ার পথে শ্যামনগরে আকস্মিক হৃদযন্ত্রে আক্রান্ত হন। দুপুর ১টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ড স্টোক) মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

প্রয়াত আনিছুর রহিম সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহায়ক, সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন এর জেলা শাখার ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফন্ডার নেটওয়ার্ক এর সদস্য, জলবায়ু অধিপরামর্শ ফোরাম জেলা কমিটির সদস্য ছিলেন।

সাতক্ষীরার সুহৃদ ও প্রগতিশীল নাগরিক ব্যক্তিত্ব আনিছুর রহিমের মৃত্যুতে সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামেনাই এসোসিয়শন (রাবিয়ান সাতক্ষীরার)’র আহবায়ক ও সদস্য সচিবসহ সকল সদস্য, জেলায় কর্মরত সাংবাদিক, স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বুধবার বেলা ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষে বলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!